শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
চরণদ্বীপ ইউনিয়ন ০৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে চরণদ্বীপ ইউনিয়ন মৎস্য জীবি দলের নবগঠিত কমিটি তে জনাব আবদুল মান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।০৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব মমতাজ উদদীন মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জনাব মজিবত উল্ল্যা মজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মোঃ জাবেদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের সিনিয়র সহ সভাপতি জফুর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরণদ্বীপ ইউনিয়ন যুবদল নেতা ও প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের সদস্য জনাব আজিমউদ্দিন, মৎস্য জীবি দলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান।

এতে যুবদল নেতা মেহেদী হাসান মাসুম, সাহেদুল আলম,মোহাম্মদ জাবেদ, মোঃ ফারুক বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন চরণদ্বীপ ইউনিয়ন যুবদল নেতা মোঃ ইমরান উদ্দীন কামাল,প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরিক্ষা। এই অগ্নি পরিক্ষায় পাস করতে ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নেই, চারদিক থেকে বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে যোগ্য নেতৃত্বের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে। সবাইকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠানোর আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন