শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

আস্থা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে জনগণের কল্যাণে বলিষ্ঠ ভুমিকা রাখবে বিএনপি :আন্দরকিল্লা ওয়ার্ডে আবু সুফিয়ান

৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে গণসংযোগকালে আবু সুফিয়ান

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এম. আবু বক্কর রাজু :

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। যেই দল এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দেশের অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছে। প্রতিটি সঙ্কটময় মুহূর্তে বিপর্যস্ত জাতিকে বারবার রক্ষা করেছে। আগামীতেও বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে দেশ ও জনগণের কল্যাণে বলিষ্ঠ ভুমিকা রাখবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিককে সাথে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলবে। আজকাল অনেকে নতুন নতুন বয়ান দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের উচিত- সর্বাগ্রে আয়নায় নিজেদের চেহারাটা দেখা এবং বাংলাদেশের ইতিহাস নতুন করে পড়া। বাংলাদেশের ইতিহাসে কোথায় কার কি ভূমিকা, তা তাদের ভালোকরে জানা উচিত।

২ ফেব্রুয়ারি (সোমবার) সকালে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের চেরাগি পাহাড় মোড়, রাজাপুকুর লেইন, হাজারী গলি, টেরিবাজার এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন। তাদের দোয়া ও সমর্থন চান এবং ধানের শীষ ভোট দেওয়ার জন্য আহবান জানান। বিপুল সংখ্যক নারী-পুরুষ স্বতঃস্ফুর্তভাবে গণসংযোগে অংশ নেন।

এসময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করেছি। ভাই হিসেবে, সন্তান হিসেবে আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। যতদিন বেঁচে থাকবো, ততদিন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আগামী ১২ই ফেব্রুয়ারি আপনারা নির্ভয়ে, নিসঙ্কোচে ভোট কেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রামকে একটি বাসযোগ্য, শান্তিময় ও নিরাপদ শহরে পরিণত করবো।

পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু। বক্তব্য রাখেন বিএনপি নেতা ইউসুফ সিকদার, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহবায়ক আলাউদ্দিন আলী নুর, সদস্য সচিব ওসমান গণি, এম এ হামিদ, হেলাল চৌধুরী, আলী মর্তুজা খান, যুগ্ম আহাবয়ক কলিম উদ্দিন, সৈয়দ আবূল বশর, প্রশান্ত কুমার পাণ্ডে, আজগর আলী. নুরুল আলম, জাহাঙ্গীর রেজা, আবুল কালাম, জসিম উদ্দিন, বিশ্বজিৎ বাবু, জসিম উদ্দিন সাগর, মঈনুদ্দিন খান রাজিব, মো. হেলাল প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD