শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ পোপাদিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আধুনিক সমাজ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে : দিদারুল আলম নেভি ইঞ্জিনিয়ার ইকবালের মায়ের ইন্তেকাল : গভীর শোক প্রকাশ ৪৮ বছরে বিএনপি : উত্তরাধিকার থেকে রাষ্ট্র পরিচালনার নতুন অধ্যায় বোয়ালখালীর কানুনগোপাড়ায় ইঞ্জিনিয়ার ইকবালের ঝুলন উৎসব পরিদর্শন

পোপাদিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালীর পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল এবং হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আছর পোপাদিয়ার আকামত আলী মোহাম্মদীয়া সুন্নিয়া জামে মসজিদে পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন প্রধান অতিথি গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মুফতি সরোয়ার কামাল আলকাদেরী। প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন মাওলানা আলহাজ আব্দুর রহমান ফারুকী।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সোলাইমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কর্ণফুলীর স্টাফ রিপোর্টার এম এ মন্নান, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক ইস্কান্দর মির্জা, প্রফেসর জয়নাল আবেদীন, আব্দুল মান্নান মাস্টার, হাওলা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা রেজাউল করিম সেলিম, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল হক, কামাল মাস্টার, আব্দুল আউয়াল, আতাউল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে বক্তারা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি, সম্প্রীতি এবং ইসলামের সুমহান শিক্ষা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাওলা কুতুবিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান ফারুকী।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD