শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সিরাজুল হক : ২৫ নং রামপুর ওয়ার্ডের বিএনপি উদ্যোগে ঈদগা কাঁচা রাস্তা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে মাদক, সন্ত্রাস ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে রামপুর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিএনপি নেতা দিদার আলম নেভি,বিএনপি-র আহবায়ক আফসারুল ইসলাম সহ অনান্য নেতা ও নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক।

এতে ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিএনপি নেতা দিদার আলম নেভি, আহ্বায়ক আফসারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় কাউন্সিলর পদপ্রার্থী দিদারুল আলম নেভি বলেন, একটি আধুনিক ওয়ার্ড ও সমাজ গড়তে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, তিনি বলেন, আধুনিক সমাজ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে হলে মজবুত নেতৃত্বের প্রয়োজন। আপনাদের দোয়ায় ও দলীয় কমান্ড আমাকে এই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার সুযোগ প্রদান করলে আমার প্রথম কাজ হবে ওয়ার্ডে মাদক মুক্ত সমাজ ও আইনশৃঙ্খলার উন্নতিকল্পে সচেষ্ট হব।
সমাজের সচেতন ব্যক্তিদেরকে একসাথে করে বিভিন্ন সংকটাপন্ন সময়ে উভয়ের সম্মতিক্রমে বিবিধ ব্যবস্থা গ্রহণ করব। আমি অত্র এলাকার সবার কাছ থেকে দোয়া ও সমর্থন কামনা করছি।
আপনার মন্তব্য লিখুন