শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

নির্বাচিত হলে বোয়ালখালীতে বৃহৎ ও মাজারি শিল্প গড়ে তুলবো :গণসংযোগকালে এরশাদ উল্লাহ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, “আমি নির্বাচিত হলে বোয়ালখালীতে বৃহৎ ও মাঝারি আকারের শিল্পায়ন গড়ে তোলা হবে। তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ধানের শীষের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ার কেউ ঠেকাতে পারবেনা ইনশাল্লাহ। এছাড়া প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ড দেয়া হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের কালাইয়ারহাটে পথসভায় এরশাদ উল্লাহ এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আমুচিয়া ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বোয়ালখালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সম্পাদক মোহাম্মম্মদ আজগর, জেলা কৃষক দলের আহবায়ক মহসিন চৌধুরী রানা, কেন্দ্রীয় কৃষক দল নেতা মো. সাইফু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আমুচিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিকদার, মো. ইউছুপ, রেজাউল করিম, মহরম আলী, পংকজ চন্দ, রোকন উদ্দিন, করলডেঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আবুল বশর চৌধুরী, মহিদুল জিকু, কামাল হাসান রকিসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
দিনব্যাপী গণসংযোগকালে এরশাদ উল্লাহ আমুচিয়ার ধোরলা মুক্তি সংঘ, কাশীমোহন নবারুণ সংঘ, আহলা করলডেঙ্গা, দাশের দীঘির পাড়, আহলা শেখ চৌধুরী পাড়া, সাধার পাড়া, ঋষি মঠ মন্দির, কালাইয়াহাট বাজার, মল্লিক বাড়ি মন্দির, মতিলাল সংঘ, মৌলভীবাজার, দক্ষিণ করলডেঙ্গা তৈয়্যবিয়া সুন্নি মাদ্রাসা, মধ্যম করলডেঙ্গা, লুদী শিকদার পাড়া মাজার গেইট, উত্তর করলডেঙ্গায় পৃথক পথসভা ও গণসংযোগ করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD