বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...


আইয়ুব আলী:
আল্লাহর প্রতি ভালবাসাপূর্ণ অন্তর আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে এবং তাঁর সৃষ্টির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে।’
এস জেড এইচ এম ট্রাস্ট’নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় ‘পবিত্র রমজান ও ঈদুল ফিতরের শিক্ষা: বছরজুড়ে করণীয়’ শীর্ষক এপ্রিল মাসের মাহফিল নগরীর নতুন চান্দগাঁও থানার উত্তর পাশে রূপালী আবাসিক গেইট সংলগ্ন ‘ডিউ উদয়ন’ভবনস্থ ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোর পথে’র সিনিয়র সদস্য নুসরাত ফাতিমা জেন্সি’র তত্ত্বাবধানে এবং তাসমিয়া তাবাসসুম ও সাদিয়া সুলতানার সঞ্চালনায় মাহফিল শুরু হয় ছোট্ট সোনামনি সিদরাতুল মুনতাহার পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে। না’তে রাসুল (দ.) পরিবেশন করেন উম্মে সায়মা সাদিয়া ও মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন রাজিয়া সুলতানা পপি। ‘ইসলামের ইতিহাস ও ঐতিহ্যে শাওয়াল মাস’ শীর্ষক তথ্যকণিকা (এ মাসে জন্ম এবং ওফাতপ্রাপ্ত ইসলামের মহান মণীষীগণের সংক্ষিপ্ত জীবনালেখ্য) উপস্থাপন করেন সদস্য সৈয়দা আকলিমা ফাতিমা। স্বাস্থ্য কণিকায় প্রচন্ড তাপদাহে করণীয় বিষয়ে আলোকপাত করেন ডা. আয়েশা ফারহানা, এমবিবিএস (ডি.ইউ), ডিসিএইচ (বিএমএমএমইউ), পিজিটি (পেডিয়াট্রিক) এবং এক্স সিনিয়র লেকচারার, ইএমসিএইচ।
নির্ধারিত বিষয়ে আলোচনায় তরুণ আলোচক মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রভাষক, বায়েজিদ শান্তিনগর জামে মসজিদের খতিব এবং ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন তারুণ্য নির্ভর সংগঠন ‘তাজকিয়া’ কেন্দ্রিয় পর্ষদের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ মুজিবুল হক তাঁর ব্যক্তব্যে বলেন- “সাওমের উদ্দেশ্য হচ্ছে মানুষের হৃদয়ে আল্লাহ্ প্রেমের বীজ বপন করা। আর আল্লাহর প্রতি ভালবাসাপূর্ণ অন্তর আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে এবং তাঁর সৃষ্টির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে।”

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD