বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন

সিজেএ’র সেক্রেটারী জেনারেল নির্বাচিত হওয়ায় সাংবাদিক ওসমান গণি মনসুরকে চট্টগ্রাম এডিটরস ক্লাবের সংবর্ধনা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম এডিটরস ক্লাবের উপদেষ্টা দি ডেইলি পিপলস্ ভিউ এর সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুর কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টার’র সেক্রেটারী জেনারেল নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম এডিটরস ক্লাব।
রবিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সাফা আর্কেড ক্লাবে চট্টগ্রাম এডিটরস ক্লাব’র সহ-সভাপতি এম আলী হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর হক এর সঞ্চালনায় এই সংবর্ধনা জানানো হয়। দি পিপলস ভিউ এর সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুর বলেন, সবাইকে একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সাংবাদিকদের সত্য তুলে ধরে হবে। সাদাকে সাদা কালোকে কালো বলার সৎ সাহস থাকতে হবে। তিনি এসময় সাংবাদিকদের পেশাদারিত্ব ও মানোন্নয়নে নিয়মিত ওয়ার্কশপের উপর গুরুত্বারোপ করেন।
এ সময় দৈনিক বায়েজিদ এর সম্পাদক মো: হাবিবুর রহমান, সকালের চট্টগ্রাম এর সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী, আইনকন্ঠ এর সম্পাদক এড. ফয়েজুর রহমান, শিক্ষা অন্বেষা এর সম্পাদক মো. জসীম উদ্দিন চৌধুরী, দি ক্রাইম এর সম্পাদক আশীষ চন্দ্র নন্দী, দৈনিক সমর এর সম্পাদক মো: আবদুল নাসের, মিডিয়া এক্সপ্রেস এর সম্পাদক নুরুল আমিন খোকন, আজকের সত্য সংবাদ এর সম্পাদক এমডি হারুনুর রশিদ, সময়ের নিউজ এর সম্পাদক মোহাম্মদ আবু শাহিদ, পার্বত্য বানী সম্পাদক এবিএম মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম পোস্ট এর সম্পাদক মোহাম্মদ আইয়ুব, প্রিয় চট্টগ্রাম এর নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, মোঃ আল আমিন, দেশ জনতার বাণীর সাখাওয়াত ইলাহী শিবলী প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD