মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’

রাউজানে দিনব্যাপী বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইএ) প্রশিক্ষণ সম্পন্ন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিনিধি, রাউজান:
রাউজান উপজেলা সম্মেলন কক্ষে আজ ৫ নভেম্বর ২৫ খ্রি: বুধবার একদিনব্যাপী বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইএ) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। নিয়মিত তদারকি ও রিপোর্টিংয়ের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব।”

প্রশিক্ষণ সেশন পরিচালনা সহকারী কমিশনার (ভূমি) জনাব অংছিং মারমা গ্রাম আদালতের মামলার তথ্য প্রবাহ নিয়ে আলোচনা করেন । এতে রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ প্রশিক্ষণে সহকারী প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রাউজান উপজেলা সমন্বয়কারী মো. ওসমান গণি ও মিল্টন চাকমা। তাঁরা ত্রৈমাসিক মামলার রিপোর্ট প্রস্তুত, হালনাগাদ এবং উপজেলা প্রশাসনে পেরণ প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD