মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’

রাউজানে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিনিধি :

রাউজান উপজেলায় আজ ৬ নভেম্বর ২৫ খ্রি : উপজেলা সম্মলন কক্ষে বেলা ১২ টায় গ্রাম আদালতের কার্যক্রম ও পরিচালনা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জিসান বিন মাজেদ। সভা সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মো. ওসমান গণি।

গ্রাম আদালত বিষয়ক আলোচনা উপস্থাপন করেন মিল্টন চাকমা, যিনি গ্রাম আদালতের বিভিন্ন প্রশাসনিক দিক, মামলার গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, প্রতি ইউনিয়নে প্রতি মাসে কমপক্ষে ৫টি মামলা গ্রহণ ও ৩টি মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, গ্রাম আদালতের নথিপত্র ও রেজিস্টার যথাযথভাবে পূরণ করার নির্দেশনা প্রদান করা হয়।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও নিয়মিত তদারকি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD