বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন

চরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের খন্দকার আমিন ও সাদ্দাম হোসেন সংবর্ধিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ইরফান নাবিল:

বাংলাদেশ আওয়ামী যুবলীগ বোয়ালখালী উপজেলার অন্তর্গত চরণদ্বীপ ইউনিয়ন শাখার কমিটি গঠিত হওয়ায় সভাপতি খন্দকার আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে চরণদ্বীপ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগের পক্ষ থেকে এক বীরোচিত সংবর্ধনার আয়োজন করা হয়। আজ বিকাল ৩ টায় চরণদ্বীপ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগের পক্ষ থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী মোটরসাইকেল শোডাউন নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করে।চরণদ্বীপ দরবার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে এ শোডাউন শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন চরণদ্বীপ ইউনিয়ন যুবলীগ নেতা আজাদ হোসেন,আজাদ শিকদার, আজাদ চৌধুরী, সাইফু শিকদার,সৌরভ। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জি,এস শওকত আকবর, সহ-সভাপতি আশরাফুল হক আসিফ,যুগ্ম সম্পাদক আরাফাত হোসাইন,সাংগঠনিক সম্পাদক লিটন,ইমতিয়াজ নিলয়,আরফাত,হাসান প্রমুখ।

সভাপতির মত প্রকাশে খন্দকার আমিন বলেন,দেশনেত্রীর বিশ্বস্ত সহকর্মী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় সংসদ সদস্য জনাব মোছলেম উদ্দীন আহমেদ এর হাতকে শক্ত করতে চরণদ্বীপ আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করার শপথ নিচ্ছি। সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, নতুন নেতৃত্বের হাত ধরেই চরণদ্বীপ আওয়ামী যুবলীগ এগিয়ে যাবে দেশ ও জনগণের সেবার উদ্দেশ্যে।এ সময় তারা মোছলেম উদ্দীন আহমেদ  এমপি ও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD