মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’

গণজোয়ার সৃষ্টি করে ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্দ্যেগে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের ইফতার মাহফিলে যোগদান

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:

বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ইকরামুল হক মুন্না ও সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম রাসেলের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে যোগদান করে তৃণমুল ছাত্রলীগের নেতাকর্মীরা।দীর্ঘদিন যাবৎ কমিটি না হওয়ায় ঝিমিয়ে পড়া ছাত্রলীগ যেন প্রাণ ফিরে পেয়েছে সেটাই প্রমাণিত হয়েছে নবগঠিত কমিটির বিশাল মিছিল সহকারে যোগদানে।

মিছিলের একাংশ

উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোঃ এমরান,উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম,ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম,মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনি, পৌরসভা মেয়র জহুরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল,হাজী ইলিয়াস জাফর,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম,যুবলীগের সভাপতি আব্দুল মান্নান রানা, এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ,যুুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগের নেতাকর্মীবৃন্দ।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী।

ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন,নতুন কমিটি হওয়ায় তারা মনে করেন ছাত্রলীগ প্রাণ ফিরে পাবে, কর্মকান্ড এগিয়ে যাবে।নতুন কমিটি অনুমোদন  দেয়ায় তারা মাননীয় সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ এর প্রতি কৃতজ্ঞতা জানান

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD