বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের ৭ম সভা অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত

করোনাকালীন শিক্ষা ব্যবস্থার সংকট ও উত্তরণ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সামিউল কবির:
আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যে উন্নয়ন হয়েছিল এবং বিগত সালগুলোতে যে অগ্রগতির ধারায় এগুচ্ছিল, কোভিড-১৯-এর কারণে ব্যাপকভাবে তার পরিবর্তন ঘটেছে। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থার ধরন বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে।
কোভিড-১৯-এর কারণে যে পরিবর্তন ঘটেছে তাতে নতুন প্রজন্মের আগামীর স্বপ্নসৌধ নির্মাণের মূলকেন্দ্র শিক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বিঘ্নিত হচ্ছে। কোভিড-১৯-এর শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশের স্কুল কলেজ সহ সমস্থ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ফলে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেশির ভাগ মানসিক, শারীরিকসহ নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই অলস সময়, মোবাইল গেমস এবং ইন্টারনেট নিয়ে পড়ে আছে। এতে করে তাদের চিন্তাশক্তিলোপ পাচ্ছে এবং পড়ালেখা করার মানসিকতা দিন দিন হারাচ্ছে।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনা করা হলেও সেখানে যুক্ত আছে গুটিকতক শিক্ষার্থী এবং বেশির ভাগ শিক্ষার্থী অনলাইনে ক্লাসের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই, অভ্যস্ততা নেই এবং অনেকের ইচ্ছাও নেই।
বর্তমান সময়ে শিক্ষার্থীরা এমন এক বিপর্যয়ের শিকার যার প্রভাব ভবিষ্যত প্রজন্ম কে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং শিক্ষার্থীদের অন্তর্গত যে সম্ভাবনা রয়েছে তা ধ্বংস করে দিতে পারে।
তাই আমাদের বর্তমান সময়ের শিক্ষার্থীদের সংকট নিরসনের উদ্দেশ্যে এবং তাদের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে এখনই নতুন কোনো পদ্ধতি বের করে আনা উচিত যাতে করে তাদের এই দীর্ঘকালীন সংকট মোকাবেলা করা যায় এবং তাদেরকে মানসিক বিকারগ্রস্থ থেকে মুক্তি দেয়া যায়।
এক্ষেত্রে সংকট নিরসনে পরিবারের ভূমিকা ও কম নয় এবং সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD