বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
তৌহিদুল ইসলাম (মিরসরাই):
মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত কমিটির উদ্যোগে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার বাজারে সংগঠনটির প্রধান প্রচারণা কার্যালয়ে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা নুরুল আমিন চেয়ারম্যানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত কমিটির সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরনবী করিম বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক দিদারুল আলম ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা সুজাউল হক, সহ-সভাপতি আকরাম আলী চৌধুরী ও মোজাম্মেল। এছাড়াও উপস্থিত ছিলেন ১৫ নম্বর ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুর ইসলাম ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ১৫ নম্বর ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুর রহিম, যুবদল নেতা সাকাওয়াত হোসেন, আরিফ হোসেন, টিটু, জাসাস সভাপতি ইকবাল হোসেন, উপজেলা কৃষকদল নেতা ইমাম হোসেন ও তোফাজ্জল হোসেন।
আরও উপস্থিত ছিলেন ১৬ নম্বর ইউনিয়ন যুবদল নেতা সাহাদাৎ হোসেন, ১৬ নম্বর ইউনিয়ন ওলামাদল সভাপতি সাজ্জাত হোসেন রাজু, ৭ নম্বর ইউনিয়ন ওলামাদল সভাপতি আব্দুল মালেক, প্রবাসী সিরাজ, সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, যুবদল নেতা রাসেল, নুরউদ্দিন, ১২ নম্বর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুবদল নেতা ফয়সাল, আহাদ, বাবু, জাকারিয়া, রফিক, কামালসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “সবার আগে বাংলাদেশ” স্লোগান বাস্তবায়নে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা বলেন, শান্তি, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী ১২ তারিখে নুরুল আমিন চেয়ারম্যানকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
বক্তারা আরও বলেন, বিএনপি মানেই বাংলাদেশি জাতীয়তাবাদ, বিএনপি মানেই বাংলাদেশ। ধানের শীষ হচ্ছে শান্তির প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।
আপনার মন্তব্য লিখুন