শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পাঁচলাইশ থানার শোলকবহরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী,রাজনীতিবিদ আবদুল কাদের সিদ্দিকী ও সাদিয়া তাসনিন রেশমার প্রথম কন্যা প্রকৌশলী নাদিয়া কাদের শিফার সাথে চান্দগাওঁ থানার বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ ও কামরুন নাহার চৌধুরীর ছেলে মুছাদ্দিকুল ইসলামের শুভ পরিণয় গত ১১মে ২০২৫ রবিবার নগরীর আর বি কনভেনশন হলে সুসম্পন্ন হয়।একই দিন বাদে আছর মুরাদপুর সংলগ্ন বেলাল মসজিদে শুভ আকদ সম্পন্ন হয়। বিবাহ অনুষ্ঠানে চট্টগ্রামের স্বনামধন্য ব্যক্তিবর্গ,সাংবাদিক,রাজনীতিবিদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কনের বাবা-মা কনে ও বরের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য,কনে প্রকৌশলী নাদিয়া কাদের শিফার পৈতৃক নিবাস চট্টগ্রামের বোয়ালখালী থানার পশ্চিম খরণদ্বীপ ও বরের পৈতৃক নিবাস চট্টগ্রামের সাতকানিয়ায়।
আপনার মন্তব্য লিখুন