বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই-লায়ন হাকিম আলী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এম এ মন্নানঃ চট্টগ্রাম জেলা পরিষদকে দেড় হাজার গাছের চারা হস্তান্তর করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নূরীর হাতে চারাগুলো তুলে দেন ডায়মন্ড সিমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী।গত ১৮ আগস্ট সোমবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নূরী,ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলী,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম,নির্বাহী কর্মকর্তা মো.দিদারুল আলম, ডায়মন্ড সিমেন্টের জিএম (সেলস) আব্দুর রহিম।প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা যেমন ব্যাপক ও সুদূরপ্রসারী তেমনি অর্থনৈতিক উন্নয়নেও এর গুরুত্ব অপরিসীম। তাই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

এ উদ্যোগে ডায়মন্ড সিমেন্টের ভূমিকা প্রশংসার দাবিদার। ডায়মন্ড সিমেন্টের সার্বিক সহযোগিতাকে সাধুবাদ জানাই।লায়ন হাকিম আলী তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও দুর্যোগ মোকাবেলায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রক্ষণাবেক্ষণও করতে হবে। বৃক্ষ রোপণের মাধ্যমে দেশকে সবুজায়ন করতে হবে। এতে শুধু নান্দনিক দৃশ্য দেখাবে না পাশাপাশি দূষণমুক্ত হবে পরিবেশও।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিজিএম (সেলস) মোহাম্মদ কামরুজ্জামান, এজিএম (সেলস) দীপ্তিমান দাশ, এজিএম (ব্র্যান্ড) মোঃ আমান উল্লাহ, সিনিয়র ম্যানেজার (টিএসডি) ইশতিয়াক রায়হান মাহমুদ, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আবদুল মোতালেব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD