মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

আনোয়ারায় একহাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলার রায়পুর ইউনিয়ন থেকে আবদুর রশিদ (২৮) নামের এক জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার(০২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া বাতিঘর বেড়িবাঁধ এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুর রশিদ (২৮) রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া গ্রামের মৃত শামসুল আলমের পুত্র। পুলিশ সুত্রে জানা যায়,আবদুর রশিদ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ রাঁঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ি তাকে গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় রশিদকে । সে একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর টেবিল ১০ (ক) মামলা রুজু করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD