রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা

কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নুর হোসেন:

গত ২১ নভেম্বর ২০২৬ শনিবার চট্টগ্রাম কাষ্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি নং ২৩৪ এর বাষিক সাধারণ সভা ১নং জেঠি গেইটে নিজস্ব অফিস চত্তরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী খায়রুল হোসেন মিল্টন।সভা সঞ্চালনা করেন এমপ্লয়িজ ইউনিয়নের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন রুবেল, অর্থ সম্পাদক বার্ষিক আয় ব্যায়ের হিসাব পেশ করেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উক্ত ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভৃইয়া।
এতে সাধারণ সদস্য বৃন্দরা গত তিন বছরে সংগঠন এর আয় ব্যয়, সাংগঠনিক কাঠামো ও বিভিন্ন দাবী পূরণ ও আকাঙ্খা ও পাওয়া না পাওয়া ও কিছু সদস্য হতাশ হয়ে বক্তব্য প্রদান করেন।
অত্র সংগঠন এর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভৃইয়া এর জবাব আর পাল্টা জবাব এর মধ্যে চলে উক্ত সভা। আসরের নামাজ এর পর সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ অনেক দিনের চলা এই সংগঠন এর আয় ব্যায় নিয়ে গঠন মূলক বক্তব্য প্রধান করেন।
বন্দর ও কাষ্টমস ও ডিপো গুলোতে বিভিন্ন ভাবে হয়রানির  উপর ও বক্তব্য উঠে আসে। এছাড়া তাদের কর্মব্যস্ত সংগ্রাম আর আগামী দিনে একটা সঠিক নির্বাচন এর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও মালিক এসোসিয়েশন এর সাথে তর্ক-বিতর্কের মাধ্যমে দাবী আদায় সহ অসংখ্য নেতা কর্ম পরিধি বাড়িয়ে কাজের পরিবেশ এর উপর জোর দাবি জানিয়ে বক্তব্য প্রধান করেন সাবেক সভাপতি আবুল কাশেম,সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদউর রহমান বাচ্চু,জাকির হোসেন সাবেক নেতা রুহুল আমিন, মিনহাজ, তহিদুজ্জা ও বোরহান উদ্দীন বাহাদুর,জহুর আলম মজুমদার,দেলোয়ার হোসেন সরকার সহ অসংখ্য সদস্য গণ বক্তব্য প্রদান করেন। সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভৃইয়া পুনরায় বক্তব্য প্রদান করে সাধারণ সদস্য বৃন্দ দের স্নেহ ভালোবাসা, পাওয়া না পাওয়ার ভিতর তার ব্যর্থতার দায় ভার স্বীকার করেন,এবং হতাশার মাঝে সে অনেক আশার প্রদীপ জ্বালিয়ে বক্তব্য শেষ করেন,এরপর সভাপতি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য, নির্বাচন কমিশন গঠন করে নাম গুলো জানান যাহা একটা ট্রেড ইউনিয়ন এর নিয়ম অনুযায়ী নাম ঘোষণা করেন ও তাদের অনেক ব্যর্থতা ও সফলতার কথা স্বীকার করে হাউজ এর সাধারণ সদস্য বৃন্দদের কাছে ক্ষমা আর সদয় হইয়া মাফ আর কিছু আশার কথা বলে উক্ত বাষিক সাধারণ সভা মুলতবি করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD