মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন

নবীন বরণ ও পিঠা উৎসব ২০২৫ উদযাপিত – ঐতিহ্যের সঙ্গে শিক্ষার মেলবন্ধন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিউজ ডেস্ক:

উৎসবমুখর পরিবেশে ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের ইউসেপ চর চাক্তাই টেকনিক্যাল স্কুলে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে “নবীন বরণ ও পিঠা উৎসব ২০২৫” জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি বাঙালির চিরায়ত ঐতিহ্যবাহী পিঠার সমারোহ যোগ করে এক ভিন্ন মাত্রা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইয়াছিন চৌধুরী আছু, এবং সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জহুরা খানম। এছাড়াও, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

নবীন শিক্ষার্থীদের জন্য এটি ছিল শুধুমাত্র একটি আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠান নয়, বরং শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম-কানুন ও নৈতিক শিক্ষা সম্পর্কে দিকনির্দেশনা পাওয়ার এক অনন্য সুযোগ। একইসঙ্গে, তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়া হয়।

পিঠা উৎসবে শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি বাহারি পিঠা প্রদর্শন করে, যা সবার মধ্যে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। এই আয়োজনে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দলীয় চেতনা আরও বিকশিত হয়।

এমন আয়োজনের মধ্য দিয়ে ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের ইউসেপ চর চাক্তাই টেকনিক্যাল স্কুল শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতির প্রতি ভালোবাসা, একাত্মতা ও শিক্ষার প্রতি উদ্দীপনা বৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD