রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণশ্রমিক নিহত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...


জেলা প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জে বহুতল ভবনের মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর সদর উপজেলার উত্তর চর ওয়াফদা গ্রামের জামাল মজুমদারের ছেলে শাকিল (২৫), সোনাপুর এলাকার রিয়াজ (২৬) ও কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা কামরুল (৩০)।
স্থানীয়রা জানান, দুর্গাপুর ইউনিয়নে একটি বহুতল ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার সময় লম্বা লোহার পাইপ পল্লী বিদ্যুতের ৪৪ হাজার ভোল্টে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD