মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন

এক ঘণ্টার মধ্যে ঢাকায় ৫ বাসে আগুন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পাঁচটি স্থানে বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে মতিঝিল, প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগ এলাকায় দুটি বাসে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই আবার খবর আসে শাহবাগে বাসে আগুন লেগেছে। খবর পেয়ে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে ১টা ৩৮ মিনিটে একটি ইউনিট পাঠানো হয়।
অন্যদিকে জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসের আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দুপুর ২টা ১০ মিনিটে পাওয়া আগুনের খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয় বলে তিনি জানান।
রোজিনা আক্তার জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগে দুটি বাসে লাগা আগুন সম্পূর্ণ নেভানো গেছে। প্রেস ক্লাবে লাগা বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। অগ্নিকান্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের ব্যাপারে প্রাথমিকভাবে এখনও কিছু জানা যায়নি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD