মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’

“শেখ হাসিনা দেশের গণমানুষের আশা-জাগানিয়া বাতিঘর ও অভিভাবক”-এম এ মোতালেব সিআইপি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সুজিত কুমার দাশ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বিকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, দেশের প্রতিটি সেক্টরে এবং অর্থনীতির প্রতিটি মানদন্ডে আজকে বাংলাদেশের যে অগ্রগতি তা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুনির্দিষ্ট পথনকশা অনুসরণ করার ফলে সম্ভব হয়েছে। ১৯৮১ সালের ১৭ মে যদি প্রধানমন্ত্রী দেশে না ফিরতেন, তাহলে বাংলার দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়তো। দেশ ও জনগণের জন্য উন্নয়ন করার সংকল্প নিয়েই তিনি দেশে ফিরেছিলেন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অসীম সাহস, দৃঢ় মনোবল ও অভীষ্ট লক্ষ্যে অবিচল থেকে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এসবই সম্ভব হয়েছে শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা আর কূটনৈতিক দক্ষতার কারণে। তিনি দীর্ঘ জীবনের সুস্থতা নিয়ে আমাদের মাঝে সজীব থাকবেন এই প্রত্যাশা আমাদের। বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের সুযোগ্য উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ এগিয়ে চলছে অভীষ্ঠ লক্ষ্যে।
উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, নজরুল ইসলাম শিকদার, আব্দুল মন্নান, চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দীন, আবু সালেহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিবৃন্দ নাসিমুল করিম শিকদার,জিয়াউর রহমান, মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, মোরশেদ আলম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর গফুর লালু, সাধারণ সম্পাদক এ কে এম আসাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রিদোয়ান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, নবাব মিয়া রকিব প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD