মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন

সিসিপিএ ৬ষ্ট ইয়ুথ দাবায় আযান চ্যাম্পিয়ান- তুষিন রানার্সআপ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি আয়োজনে, সিজেকেএস দাবা কমিটি ও দাবা ফেডারেশনের সহযোগিতায় ৬ষ্ট সিসিপিএ ইয়ুথ রেটিং দাবা টুর্নামেন্টে শাফায়াত কিবরিয়া আযান ৬ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন।
সমান খেলায় ৫ পয়েন্ট পেয়ে ট্রাইবেকের মাধ্যমে তুষিন তালুকদার ১ম রানার্সআপ, জাইবির নুর জারিফ ২য় রানার্সআপ হয়েছে ও আহনাফ তাহমিদ ডায়ান ৪র্থ স্থান অর্জন করেন।সমান খেলায় ৪.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকের মাধ্যমে প্রান্জল বড়ুয়া ৫ম, অন্বয় দাশ ৬ষ্ট,নাজিফ নিয়াজ ৭ম ও অং সিং থৈ মারমা ৮ম স্থান অর্জন করেন। নন রেটেড বিভাগে আফিফ নেওয়াজ, বালিকা বিভাগে ওয়ারিছা হায়দার, অনুর্ধ্ব ১০ বিভাগে অনিন্দ্য রিক, অনুর্ধ্ব ১২ বিভাগে সৈয়দ শাফিউল মুসনাবিন ও অনুর্ধ্ব ১৪ বিভাগে আহনাফ ফাউ সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করে।
দুইদিন ব্যাপী এই টুর্নামেন্ট ২৩ ও ২৪ জুন সিসিপিএ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে নিয়ন্ত্রিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক,এশিয়ান জোনাল ৩.২ সভাপতি ও সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দীন শামীম।
সমিতির সভাপতি রাকিব উল ইসলাম সাচ্চু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম তারেক পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা ফিদে মাষ্টার আব্দুল মালেক, সিনিয়র সহ সভাপতি প্রফেসর মহসীন জামাল, সহ সভাপতি শহীদুর রহমান ও সৈয়দ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক হাসান রফিকুল ও আসিফ মাহমুদ,রুহুল আমিন, মুজিবুর রহমান, শামসুল হক, আহমেদ হোসেন মজুমদার সহ কমিটির নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে রাকিব উল ইসলাম সাচ্চু, প্রথম বারের মতো আরবিটার হিসেবে নুরুল আমিন ও আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD