মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’

নগর বর্জ্য ব্যবস্থাপনায় সমসাময়িক কৌশল শীর্ষক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর প্রতিনিধি : সেভ দ্য চিলড্রেন ও ইসলামিক রিলিফের যৌথ উদ্যোগে সিলেট শহরে নগর বর্জ্য ব্যবস্থাপনায় সমসাময়িক কৌশল শীর্ষক একটি মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী এবং সাভার পৌরসভার মাননীয় মেয়র হাজী মোঃ আব্দুল গণি। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট, সাভার, নারায়নগঞ্জ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সচিব, নগর পরিকল্পনাবিদ, ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেভ দ্য চিলড্রেন, ইসলামিক রিলিফ, সিপ, ইপসার কর্মকর্তাবৃন্দ, নগর স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট এলাকাসমূহের তরুণ, নারী ও শিশুসহ স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ। ২৯ মার্চ সিলেটের অভিজাত একটি রেষ্টুরেন্টের হলরুমে সূচনা বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের আরবান রেজিলিয়েন্স ম্যানেজার সায়মন রহমান। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ মোঃ আজিজুল হক দুর্যোগ সহনশীল নগরী বিষয়ক একটি গবেষণালব্ধ ফলাফল নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডঃ তারিক বিন ইউসুফ। সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ধারণাগত আলোচনার চেয়ে স্থানীয়ভাবে বাস্তবায়নযোগ্য কৌশল অবলম্বনের মাধ্যমে শহরগুলোতে কার্যকরী পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা করা হলে অধিক সাফল্য অর্জন সম্ভব হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্য্যানার্স এর সাবেক সাধারণ সম্পাদক ডঃ আদিল মাহমুদ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD