বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের ৭ম সভা অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত

সবার আগে এম এ আজিজ স্টেডিয়ামে টেস্টের অনার্স বোর্ড

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

কাজী নাসের :
দেশের দ্বিতীয় টেস্ট এবং বিশ্বের ৮২তম টেস্ট ভেন্যু হিসেবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের অভিষেক হয়েছে ২০০১ সালের ১৫ নভেম্বর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) আন্তরিকতা এবং পৃষ্ঠপোষকতার কারণেই বন্দরনগরীবাসী পেয়েছে টেস্ট ভেন্যু উপহার। এই ভেন্যুতেই অর্জিত হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। হাবিবুল বাশার সুমনের প্রথম টেস্ট সেঞ্চুরি এই ভেন্যুতেই। আশরাফুলের বীরত্বগাঁথা টেস্ট ইনিংসের স্বাক্ষীও এই এম এ আজিজ স্টেডিয়াম। দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটার জ্যাক রুডলফ টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরিতে ইতিহাস রচনা করেছেন এই ভেন্যুতেই। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে ইনিংসে ৫ উইকেটে ইতিহাস রচনা করেছেন এনামুল হক জুনিয়র এম এ আজিজ স্টেডিয়ামেই। বন্দরনগরীতে দ্বিতীয় টেস্ট ভেন্যু হিসেবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যাত্রা শুরু হওয়ার পর থেকে গুরুত্ব কমে গেছে এম এ আজিজ স্টেডিয়ামের। ২০০৫ সালের ১০ জানুয়ারির পর থেকে এই ভেন্যুতে আর আইসিসির স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে না। তবে ৮ টেস্টে থেমে যাওয়া বহু স্মৃতি বিজড়িত এই ভেন্যুতে টেস্টে কৃতিমানদের কথা বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের সামনে উপস্থাপন করতে চায় সিজেকেএস। তাদের এই আগ্রহের কথা জানতে পেরে এম এ আজিজ স্টেডিয়ামে টেস্ট ভেন্যুর দুই দশক পূর্তি উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে ব্যতিক্রর্মী এক উপহার দিয়েছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। এম এ আজিজ স্টেডিয়ামে হয়ে যাওয়া ৮টি টেস্টে ১২টি সেঞ্চুরি এবং ৯টি ৫ উইকেটের ইনিংসের কৃতিমানদের কৃতি অনার্স বোর্ডে উঠিয়ে এনেছেন তিনি। কাঠের উপর খোদাই করা কৃতিমানদের কৃতি লেখা দেশের প্রথম এই অনার্স বোর্ডটি সদ্য সমাপ্ত চট্টগ্রাম টেস্ট চলাকালে আমার কাছে হস্তান্তর করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরী (মরহুম জহুর আহমেদ চৌধুরীর ছেলে), চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম এবং চট্টগ্রামের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমু বড়ুয়া ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD