মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’

ভোট ছাড়াই সীতাকুন্ডে চেয়ারম্যান হয়ে গেলেন ৫ জন : ভাটিয়ারীতে মো. নাজিম উদ্দীন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

দিনারুল আলম, সীতাকুন্ড:
চট্টগ্রামের সীতাকুন্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নেই ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত হয়ে গেছেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়।
আগামী ১১ নভেম্বর সীতাকুন্ডের সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুন্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ী, ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার জানান, সৈয়দপুর, মুরাদপুর, কুমিরা, সোনাইছড়ী ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই পাঁচ ইউনিয়নের পাঁচ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সৈয়দপুর ইউনিয়নে মো. তাজুল ইসলাম নিজামী, মুরাদপুরে এসএম রেজাউল করিম বাহার, কুমিরাতে মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়ীতে মনির আহমেদ ও ভাটিয়ারীতে মো. নাজিম উদ্দীন।
এদিকে সীতাকুন্ডের অন্য চারটি ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন প্রার্থী।
বারৈয়াঢালা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী রেহান উদ্দীন রেহান ও স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগ নেতা আনারস প্রতীকের প্রার্থী মো. আবু জাফর।
বাড়বকুন্ড ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী ছাদাকাত উল্লা মিয়াজী, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন ভূঁইয়া ও জাতীয় পাটির্র প্রার্থী লাঙ্গল প্রতীকের প্রার্থী এজেএম বেলাল উদ্দিন।
বাঁশবাড়িয়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা আনারস প্রতীকের প্রার্থী আরিফুল আলম চৌধুরী রাজু।
সলিমপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আজিজ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ সমর্থক আনারস প্রতীকের প্রার্থী গোলাম গফুর।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD