সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা

স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘এবার স্থানীয় নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ নিচ্ছে না, নির্বাচন সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক হবে।’
মঙ্গলবার সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের সময়ের নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময় স্থানীয় সরকারের প্রধান পদগুলোতে দলীয় প্রতীকে নির্বাচন হত। তবে আগামী লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কোনো দল সরাসরি অংশ নিচ্ছে না।’
‘এখানে প্রার্থীরা ব্যক্তিস্বাতন্ত্র্য নিয়ে নির্বাচন করবেন। ফলে কে কোনো দলের তা মুখ্য নয়—উল্লেখ করেন তিনি।
অতীতের মতো সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ ফিরে আসবে বলেও আশা করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় নির্বাচন অংশগ্রহণমূলক হতে বাধ্য।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইস্যুতে উপদেষ্টা বলেন, ‘সরকার তাকে বিচারের মুখোমুখি করতে চায়। ভারত সরকারকে এ বিষয়ে বারবারই আহ্বান জানানো হয়েছে।’ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে হলে ভারতকে হাসিনার বিষয়ে তাদের চিন্তাধারা পরিষ্কার করতে হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যখন ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে, সেই ইস্যুগুলোর মধ্যে এগুলো ছিল। আমি তাকে আমার জায়গা থেকে জানানোর চেষ্টা করেছি, শেখ হাসিনা এবং অন্য যারা আছেন, তাদের ব্যাপারে আমাদের অবস্থানটা এ রকম আছে। বাংলাদেশের সঙ্গে ওয়ার্কিং এনজেগমেন্টের জন্য তাদের এই বিষয়গুলো বিবেচনা করা উচিত।’

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD