বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সদস্যদের তিন দিনব্যাপী ‘এআই টুলস’ কর্মশালার উদ্বোধন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বাবর মুনাফ, স্টাফ রিপোর্টার:

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এখন আর ভবিষ্যতের বিষয় নয় বরং সময়ের দাবি। বিশ্ব গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে চলতে সাংবাদিকদের এআই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। আধুনিক প্রযুক্তির হাত ধরে বিশ্বজুড়ে গণমাধ্যমে বড় ধরনের পরিবর্তন ঘটছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর।

চট্টগ্রামের আইটি প্রতিষ্ঠান ‘আইটি ক্যারিয়ার সল্যুশন’র সহযোগিতায় ফোরামের সদস্যদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ‘এআই টুলস’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাজী আবুল মনসুর বলেন, সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য যাচাই, ফ্যাক্ট-চেকিং এবং পাঠক-দর্শকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার পরিধি বাড়াতে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলো এআই প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে সাংবাদিকতার কাজ আরও দ্রুত, গতিশীল ও কার্যকর হচ্ছে।

তিনি বলেন, হাজার হাজার পৃষ্ঠার নথিপত্র কিংবা বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অল্প সময়ে গুরুত্বপূর্ণ তথ্য ও অজানা যোগসূত্র খুঁজে বের করতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউইয়র্ক টাইমসের মতো সংবাদমাধ্যমেও তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন কাজে এআই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। খেলাধুলার স্কোর, শেয়ারবাজারের হালনাগাদ তথ্য কিংবা আবহাওয়ার নিয়মিত প্রতিবেদন তৈরিতেও স্বয়ংক্রিয় প্রযুক্তি সহায়তা দিচ্ছে। এ ছাড়া ইন্টারনেটে ছড়িয়ে পড়া গুজব, ডিপফেক ভিডিও ও ভুয়া ছবি শনাক্ত করার ক্ষেত্রেও এআই টুল কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে প্রযুক্তির ব্যবহার যেন সংবাদের সত্যতা, নির্ভুলতা ও সাংবাদিকতার নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।

সিআরএফ সভাপতি বলেন, ‘বিশ্বের সাংবাদিকতার সঙ্গে তাল মেলাতে হলে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষ করে তুলতে হবে। এআই টুলসের যথাযথ ব্যবহার সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’ এ সময় তিনি ফোরামের সদস্যদের এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, আইটি ক্যারিয়ার সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম, ফোরামের নির্বাহী কমিটির সদস্য কামরুল হুদা, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, প্রচার সম্পাদক আবুল কাশেম সরোজ এবং দপ্তর সম্পাদক হাসান মুরাদ।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ২৫ জন সদস্য অংশগ্রহণ করছেন। কর্মশালাটি আয়োজনে আইটি ক্যারিয়ার সল্যুশনের পক্ষে সার্বিক সহযোগিতা করছেন হেফাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, মোহাম্মদ শাহরিয়ার, রাফায়েত ইসলাম রাফি ও তারেফুল ইসলাম রাফি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD