বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন

আমেরিকার বুকে ঋষিধামের জয়গান: স্বপ্নজয়ে ঐতিহাসিক অভিযাত্রা…….

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিনিধি :

সাত সমুদ্র তেরো নদীর ওপারে আমেরিকার মাটিতে এবার সগৌরবে বেজে উঠল বাংলাদেশের আধ্যাত্মিক ঐতিহ্যের সুর। আধ্যাত্মিক জগতের শিরমণি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিশ্বমঞ্চে বিরামহীন ছুটে চলছেন তাঁরই মানসপুত্র বিশ্বপরিব্রাজক শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজ।
আগামী ২০২৬ সালের ২৩ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালীস্থ ঋষিধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা’। শ্রীগুরু সংঘের তত্ত্বাবধানে এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদ-বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আয়োজিত হতে যাওয়া এই মহাযজ্ঞকে ঘিরে বিশ্বব্যাপী শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়।
এই আন্তর্জাতিক মহোৎসবকে সফল করতে এবং বিশ্বজুড়ে এর বার্তা পৌঁছে দিতে ঋষি অদ্বৈতানন্দ মিশন, আমেরিকা শাখার সহযোগিতায় মার্কিন মুলুকে আয়োজন করা হয় ‘বিশ্ব ভাতৃত্বে ঋষিধামের ঋষিকুম্ভ’ নামক এক বিশেষ প্রচার অভিযাত্রা। অনুষ্ঠানের পৌরহিত্য করেন স্বামী শুভানন্দ পুরী মহারাজ।
অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে স্বামী শুভানন্দ পুরী বলেন, “ঋষিধাম কেবল একটি স্থান নয়, এটি আমার আধ্যাত্মিক চেতনার উৎস। গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েই আমি এই আলোর পথে পা বাড়িয়েছি। তাঁর স্বপ্ন ছিল ঋষিধামের কথা বিশ্ববাসী জানুক। সেই স্বপ্ন পূরণে শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের আদর্শকে পাথেয় করে আমরা দেশ থেকে দেশান্তরে ছুটে চলছি। আধ্যাত্মিকতার এই পবিত্র মশাল নিয়ে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।”
আমেরিকায় আয়োজিত এই প্রচার অভিযাত্রায় উপস্থিত ছিলেন প্রবাসী অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। বিদেশের মাটিতে দেশের এই আধ্যাত্মিক মহাযজ্ঞের প্রচার সবাইকে আবেগাপ্লুত করে তোলে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি স্পষ্ট যে, ঋষিধামের মাহাত্ম্য এখন কেবল বাংলাদেশের বাঁশখালীতেই সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD